সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি | চ্যানেল খুলনা

সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের আটক হওয়ার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ মনে করছে না বিএনপি। দেশব্যাপী এ রকম আরও ঘটনা ঘটছে বলে মনে করছে দলটি। এই বিষয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশব্যাপী হচ্ছে। আমার মনে হয় ঘটনার সংখ্যা অনেক হবে।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাহদী আমিন বলেন, ‘অবশ্যই আমরা বিজয়ী হওয়ার প্রত্যাশায় রয়েছি।’ বিএনপির বিজয় প্রতিহত করতে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন।

তিনি বলেন, ‘বিএনপির যে অনিবার্য বিজয়, সেটা প্রতিহত করতে একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের অপপ্রচার, বিভিন্ন ধরনের কারচুপির উদ্যোগ নিচ্ছে। তবে গণতন্ত্রকামী মানুষ স্বাভাবিকভাবেই দীর্ঘ দিন পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়। আমরা সেই বিজয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।’

জেলা জামায়াতের আমির আটকের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক: জামায়াতজেলা জামায়াতের আমির আটকের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক: জামায়াত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ‘আমরা আস্থা রাখতে চাই আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন পরিচালনার সঙ্গে যারা রয়েছেন, উনারা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে সরকার গঠন করবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: দাবি জামায়াতের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।