সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল : সেনাপ্রধান | চ্যানেল খুলনা

সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল : সেনাপ্রধান

চ্যানেল খুলনা ডেস্কঃ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সব সময় আন্তরিক। তার নির্দেশনায় সেনাবাহিনীতে আধুনিকায়নের কাজ চলছে। আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোলগান সেনাবাহিনীর সরঞ্জামাদির তালিকায় যুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল।

রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীতে সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোলগানের পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সেনাপ্রধান।

রোহিঙ্গা সম্পর্কে তিনি বলেন, পুরো ক্যাম্প নিয়ন্ত্রণ নয়, রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত যাতায়াত নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে সেনাবাহিনী। এ নিয়ে পরিকল্পনা চলছে। সিদ্ধান্ত এলেই বেড়া নির্মাণকাজে হাত দেবে সেনাবাহিনী।

সম্প্রতি সেনা সদস্য কর্তৃক রোহিঙ্গা কিশোরী ধর্ষণের অভিযোগ সম্পর্কে সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, ধর্ষণের বিষয়ে একটি অভিযোগ এসেছে। তা তদন্তে একজন ব্রিগেডিয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকাল ১০টায় সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ উখিয়ার ইনানীর নিদানিয়া হেলিপ্যাডে অবতরণ করেন।

এরপর বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায় সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোলগানের পরীক্ষামূলক ফায়ারিং এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় নিদানিয়া এডি ফায়ারিং প্রত্যক্ষ করেন।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।