সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে বিষ দিয়ে ধরা চিংড়ি মাছসহ জেলে নুরি শেখ আটক, আদালতে জরিমানা | চ্যানেল খুলনা

সুন্দরবনে বিষ দিয়ে ধরা চিংড়ি মাছসহ জেলে নুরি শেখ আটক, আদালতে জরিমানা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ৪০ কেজি বিষাক্ত চিংড়ি মাছসহ উপজেলা সদরের ৪ নং কয়রা গ্রামের আবুল হাসান নুরি (৩৫) নামের এক অসাধু জেলেকে আটক করেছে কয়রা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে (১৭ জুলাই) শনিবার ভোর রাতে কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের আইসি এস আই টিপু সুলতানের নেতৃত্বে ক্যাম্প পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন ৪ নং কয়রা লঞ্চঘাট এলাকা থেকে বিষ দিয়ে নিধনকৃত ৪০ কেজি চিংড়িসহ ঐ জেলেকে আটক করে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে সোপর্দ করা হলে, আদারতের বিজ্ঞ বিচারক মোহাম্মাদ বুলবুল আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জেলেকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত ৪০ কেজি বিষাক্ত চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট করা হয়। উল্লেখ্য সম্প্রতি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে মাছ ধরা বন্দ (সরকারি ভাবে নিষিদ্ধ) থাকলেও কোম্পানি নামধারী প্রভাবশালী এক দাদন ব্যবসায়ী বনবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সাথে চুক্তি করে মাছ ধরা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে থানা পুলিশ বেশ কয়েকজন অসাধু জেলেকে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরাসহ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।