সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ মোরেলগঞ্জে উদ্ধার | চ্যানেল খুলনা

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ মোরেলগঞ্জে উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ঘের ব্যবসায়ীর বাড়ির পুকুর থেকে সুন্দরনের কর্তন নিষিদ্ধ ৭ পিচ সুন্দরী কাঠ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। গতকাল শনিবার বেলা ২টার দিকে গুলিশাখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা গুয়াতলা গ্রামের রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের বাড়ির পুকুর থেকে কাঠগুলো উদ্ধার করেন। বনবিভাগের সদস্যরা ওই বাড়িতে পৌছানো মাত্রই সোহাগ ফকির গরু খোঁজার কথা বলে গা ঢাকা দেন। কাঠ সম্পর্কে তার স্ত্রী পলি বেগম বলেন, জমিজমা সংক্রান্ত শত্রæতার কারনে পরিকল্পিতভাবে তাদের পুকুরে সুন্দরী কাঠ রেখে বনরক্ষীদেরকে খবর দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা জানান, ৮-৯ মাস পূর্বে নিষিদ্ধ ওই সুন্দরী কাঠগুলো ওই বাড়ির পুকুরে ডুবিয়ে রাখা হয়েছে।
এ সম্পর্কে গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, গোগন সংবাদের ভিত্তিতে সোহাগ ফকিরের বাড়ির পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় পুকুরে ৭ পিচ সুন্দরী কাঠ পাওয়া যায়। কাঠগুলো কাটার কারনে বনবিভাগের পরিবেশগত অনেক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।