সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সুনামগঞ্জে নিখোঁজের ৩ দিন পর জমিয়ত নেতার লাশ মিলল নদীতে | চ্যানেল খুলনা

সুনামগঞ্জে নিখোঁজের ৩ দিন পর জমিয়ত নেতার লাশ মিলল নদীতে

সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা কমিটির সহসভাপতি মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় কালনী নদীতে তাঁর লাশ পাওয়া যায়।

জানা গেছে, মুশতাক আহমদ শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে জমিয়তের মনোনীত প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই।

মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম জানান, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন মুশতাক। তিনি ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে বলেছিলেন, এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু এরপর তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। মুশতাকের সন্ধান না পাওয়ায় এ বিষে পর দিন বুধবার শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রুবি বেগম।

সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বলেন, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই সড়ক মোড় এলাকায় সিসিটিভি ফুটেজে মুশতাক আহমদকে দেখা গেছে। এর পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুশতাক আহমদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

খুলনার তিনজন পটুয়াখালীর ব্যাংকে ছিনতাই চেষ্টায় আটক

চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।