সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ আসামি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

সুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মকছদ আলী (৪৫) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে এবং ইয়াছিন মিয়া (৩২) একই গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামে শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে একা ছিলেন গৃহবধূ। এ সময় গ্রেফতারকৃত মকছদ আলি (৪৫) ও ইয়াসিন মিয়া (৩২) গৃহবধূর স্বামীর খোঁজে তার ঘরে প্রবেশ করে। এ সময় ওই গৃহবধূ ঘরে একা থাকায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে।ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নাজুক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। রোববার রাতে এসআই ফরিদের নেতৃত্বে এক বিশেষ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মো. আরিফ উল্লাহ ঢাকা পোস্টকে জানান, ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে আমরা দুইজন আসামিকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।