সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

৫৭ বছর বয়সে মারা গেলেন মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নাদিয়া বিশ্বজুড়ে সমাদৃত ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে জানানো হয়েছে, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায় নাদিয়াকে। এরপর থেকে তিনি কোমায় ছিলেন। নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাদের মায়ের মৃত্যু হয়েছে।শোকার্ত দুই মেয়ে বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই শুক্রবার নাদিয়া ফারেস চলে গেছেন। ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা আমাদের মাকে হারালাম।’ ১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাদিয়ার। তবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে তারকাখ্যাতি পান ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয় করে। জঁ রেনো ও ভিনসেন্ট কাসেলের বিপরীতে অভিনয় করা এই সিনেমাটি পরিচালনা করেছিলেন ম্যাথিউ ক্যাসোভিটস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।