সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিএল কলেজে তিন দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিএল কলেজে তিন দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ব্রজলাল কলেজে তিন দিনব্যাপী বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কলেজের একাডেমিক ভবন-২ এর কনফারেন্স রুমে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রফেসর শেখ জালাল উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীরাতুন্নবী (সা.) এর উপর বক্তব্য রাখেন ও তিন দিনব্যাপী বইমেলা এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব। এসময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজের শহীদ মিনার চত্বরে বইমেলা স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।