সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার | চ্যানেল খুলনা

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃ বঙ্গবন্ধু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার পাঁচলিয়া বাজার সন্নিকটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।
র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

এ সময় রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ২৭৬ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত ট্রাকটিসহ ৩টি মোবাইল ও ৩ হাজার ২’শ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।