সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাম্প্রদায়িক বিষবৃক্ষ উপড়ে ফেলার শপথ নিন: ওবায়দুল কাদের | চ্যানেল খুলনা

সাম্প্রদায়িক বিষবৃক্ষ উপড়ে ফেলার শপথ নিন: ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক বিষবৃক্ষ উপড়ে ফেলার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও স্বাধীনতার আদর্শের প্রশ্নে কারও সঙ্গে আপস নয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন-
‘আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এবার আমরা বিজয় দিবস উদ্যাপন করছি। এখনো বাংলাদেশের স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ শক্তি।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন-
‘আমাদের আজকের শপথ হবে- শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে আজ সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সাম্প্রদায়িক সে বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব’

এর আগে জাতির বীর সন্তানদের প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের হাজারো মানুষের ফুলেল ভালবাসায় সিক্ত হন জানা-অজানা লাখো শহীদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।