সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর | চ্যানেল খুলনা

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট নির্মাতাদের অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে কলম্বিয়ার পার্লামেন্টের সিনেটর নির্বাচিত হয়েছেন সাবেক পর্নো তারকা দেইসি আলেহান্দ্রা ওমানিয়া ওরতিজ। পর্নো জগতে তিনি ‘আমারান্তা হ্যাঙ্ক’ নামে পরিচিত ছিলেন।

কলম্বিয়ার সংবাদমাধ্যম লা ওপিনিয়ন জানিয়েছে, গত সোমবার রাজধানী বোগোতায় বামপন্থী জোট ‘হিস্টোরিক প্যাক্ট’-এর সিনেটর হিসেবে শপথ নেন ৩৩ বছর বয়সী ওরতিজ।

পেশায় সাংবাদিক থাকা ওরতিজ ২০১৭ সালে সাংবাদিকতা ছেড়ে পর্নো ইন্ডাস্ট্রিতে যোগ দেন। দুই বছর পর সেই পেশা ছেড়ে বামপন্থী রাজনীতিতে সক্রিয় হন। গত মার্চে নরতে দে সান্তানদার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হন তিনি।

বর্তমানে প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট নির্মাতাদের সামাজিক সুরক্ষা ও শ্রম অধিকার নিশ্চিত করার পক্ষে কাজ করছেন ওরতিজ। নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ভুল তথ্য, কুসংস্কার ও দ্বিমুখী সামাজিক মানসিকতার কারণে এ খাতের কর্মীরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছেন।

সাবেক পর্নো তারকাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সমালোচনার জবাবে ওরতিজ বলেন, ‘অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?’

তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা তাকে বৈষম্য, স্বাধীনতার সংগ্রাম এবং জনমুখী অর্থনীতি সম্পর্কে বাস্তব ধারণা দিয়েছে, যা তিনি এখন আইনসভায় তুলে ধরতে চান।

ওরতিজের ভাষায়, ‘আমাদের সমাজ অ্যাডাল্ট কনটেন্ট দেখে ঠিকই, কিন্তু ক্ষমতার জায়গাগুলোয় আমাদের কথা বলার সুযোগ দিতে চায় না।’

তিনি মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যৌন নিপীড়ন প্রতিরোধ এবং প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর দল ‘হিস্টোরিক প্যাক্ট’ সিনেটে ২৫টি আসন পেয়ে সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দলটির প্রার্থী তালিকায় ২৩তম অবস্থানে থাকায় সিনেটর নির্বাচিত হন ওরতিজ।

সূত্র: লা ওপিনিয়ন, দ্য নিউইয়র্ক পোস্ট।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

বাংলাদেশি সন্দেহে দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক

কলকাতার বাংলা‌দেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব উম্মে মারুফা

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।