সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারী তিন দিনের রিমান্ডে | চ্যানেল খুলনা

সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারী তিন দিনের রিমান্ডে

খুলনায় ৯০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ ফেব্রæয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন পাবনা জেলার বেড়া গ্রামের নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), ইব্রাহীম পরমানিকের ছেলে লুৎফর রহমান (৫০) ও যশোর কতোয়ালী বডডাঙ্গা এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২ )।

মামলার তদন্ত কর্মকর্তা মোঃ হানিফ (ওসি তদন্ত, লবনচরা) জানান, ২৮ জানুয়ারি র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে সাপের বিষসহ তাদের আটক করে। এ ঘটনায় ঐ দিন র‌্যাব- ৬ এর ডিএডি জিয়াউল হক বাদী হয়ে লবনচরা থানায় মামলা দায়ের করেন। মামলার অধিকতর তথ্যের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিন মঞ্জুর করেন।

তিনি আরো বলেন এ চক্রটি দীর্ঘদিন ধরে সাপের বিষ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। তাদের কাছে আরো বিষ থাকতে পাওে বলে তিনি ধারণা করছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।