সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাদুল্লাপুরে ১৪৪ ধারা জারি | চ্যানেল খুলনা

সাদুল্লাপুরে ১৪৪ ধারা জারি

গাইবান্ধার সাদুল্লাপুরে একই সময়ে উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষ পৃথক সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ (রবিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাদুল্লাপুর উপজেলা শহরে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
শনিবার রাতে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ এ নিষেধাজ্ঞা জারি করেন।

জানা গেছে, রবিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার।
অপরদিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব একই সময়ে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে সভা আহ্বান করেন। তাই যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।