সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরা সীমান্তে ২০ ভরি স্বর্ণসহ চোরাকারবারী আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সীমান্তে ২০ ভরি স্বর্ণসহ চোরাকারবারী আটক

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ২০ ভরি ওজনের দুই পিস স্বর্ণের বারসহ ইয়াছিন হোসেন (৩২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক ইয়াছিন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপি’র টহলরত সদস্যরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০ ভরি ওজনের ২ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী ইয়াছিন গাজীকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, এ ঘটনায় আটক চোরাচালানীর বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

সাতক্ষীরার তিন উপজেলায় ৩ জনের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।