সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৯ জুন) সকালে দোকান থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগ।

হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খোলার পর ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান তিনি। এসময় কৌতূহলী মানুষ দোকানের সামনে ভিড় করেন। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করেন।

জানা গেছে, জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনও দেখা যায়নি। যেখান দোকান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই খোলপেটুয়া নদী। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে জোয়ারে ভেসে এসে নদীর পাশে থাকা দোকানটিতে আশ্রয় নেয় অজগর সাপটি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেটিকে সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।