সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাউথ সেন্ট্রাল রোডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

সাউথ সেন্ট্রাল রোডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক নয়। জামায়াত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় দল। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম দল। নেতাকর্মীদের আর্থিক কুরবানীর মাধ্যমেই এর কার্যক্রম পরিচালিত হয়। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমাদের ইমানী দায়িত্ব। তিনি বলেন, মানুষ যেখানেই বিপদগ্রস্থ হয়, সেখানেই জামায়াতে ইসলামী ছুটে যায়। জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামীর কর্মী মানেই একজন সমাজকর্মী।

শনিবার (৪ এপ্রিল) সকালে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শাহী মসজিদের পাশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হিমাংশু মন্ডল, মো. আরিফ শেখ, আনারুল ও এনামুল শেখের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও থানা সহকারী সেক্রেটারি ২৩ নং ওয়ার্ড সভাপতি মো. হুমায়ুন কবীরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী। এ সময় ২৮ নং ওয়ার্ড আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ২৩ নং ওয়ার্ড সেক্রেটারি সাব্বির তরফদার, ২৩ নং ওয়ার্ডের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, মইনুদ্দিন গাজী, সেলিম, কামাল হোসেনসহ মহানগরী, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগরী আমীর ক্ষতিগ্রস্থরা ক্ষতি কাটিয়ে উঠে শীঘ্রই স্বাভাবিক জীবন শুরু করতে পারেন সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগরীর ৯৫, সাউথ সেন্ট্রাল রোডের তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায় সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে মুহূর্তের মধ্যেই চার ভাড়াটিয়ার ঘর-বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার

বিএনপির এজেন্ডা হলো করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানো: হুইপ বকুল

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

খুলনা চেম্বারের ভোট গ্রহণে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।