সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ উন্নতি বাংলাদেশের | চ্যানেল খুলনা

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ উন্নতি বাংলাদেশের

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এর সাইবার নিরাপত্তা সূচকে (গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স—ভার্সন-৪, ২০২১) ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ৭৮তম অবস্থানে থাকলেও এখন ৫৩তম অবস্থানে আছে।
মঙ্গলবার (২৯ জুন) ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে। ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা পরিস্থিতির বিবেচনা করে এ সূচক প্রকাশ করা হয়। এতে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ ৮১ দশমিক ২৭ স্কোর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে।

আইটিইউর ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ স্কোর পেয়ে প্রথম অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ৯৯ দশমিক ৫৪ স্কোর পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও সৌদি আরব এবং ৯৯ দশমিক ৪৮ স্কোর পেয়ে তৃতীয় হয়েছে এস্তোনিয়া।
আইটিইউর তালিকায় বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক রিজিওনাল রাঙ্কিংয়ে ১১তম অবস্থানে রয়েছে। এ অঞ্চলের মধ্যে কোরিয়া ও সিঙ্গাপুর ৯৮ দশমিক ৫২ স্কোর পেয়ে ১ম অবস্থানে রয়েছে এবং মালয়েশিয়া ও জাপান যথাক্রমে ৯৮ দশমিক ৬ এবং ৯৭ দশমিক ৮২ স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করে আইটিইউ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।