সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক নান্নুর মৃত্যুতে আইজিপি’র শোক | চ্যানেল খুলনা

সাংবাদিক নান্নুর মৃত্যুতে আইজিপি’র শোক

দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর অস্বাভাবিক ও অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় আইজিপি বলেন, অগ্ধিদ্গ্ধ হয়ে জনাব মোয়াজ্জেম হোসেন নান্নুর অকালে চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক ও শোকাবহ ঘটনা। অপরাধ বিষয়ক সাংবাদিক হিসেবে সমাজের অন্যায় ও অসত্য তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে তুলে ধরে সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। বাংলাদেশ পুলিশের সাথে তাঁর ছিল সৌহার্দ্যপূর্ণ পেশাগত সুসম্পর্ক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও অমায়িক একজন মানুষ। তাঁর অকাল মৃত্যুতে আমরা এক নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক এবং আমাদের অত্যন্ত প্রিয় কাছের একজন মানুষকে হারালাম।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।