সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক নাদিম উল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার | চ্যানেল খুলনা

সাংবাদিক নাদিম উল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য তরুণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. নাদিম উল আলম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এ দিনে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
নাদিম উল আলম ২০১৫ সাল থেকে দক্ষিণাঞ্চল প্রতিদিন এ ‘স্টাফ রিপোর্টার’ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক জন্মভূমি ও রাজপথের দাবি পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি খুলনা বেতারে একটি ডকুমেন্টারী অনুষ্ঠানের রিপোর্টার, উপস্থাপক ও পরিচালক ছিলেন। তিনি অনেক মঞ্চ নাটকে অভিনয় করেছেন। নির্দেশনা দিয়েছেন শিশুতোষ নাটকের। ২০০৩ সাল থেকে তিনি শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছেন ‘খুলনা শিশু মঞ্চ’ নামক এক প্রতিষ্ঠান, যেখানে শিশুদের নিয়ে তিনি শিক্ষামূলক কাজ করতেন।
এদিকে তার রুহের মাগফিরাত কামনায় আজ বৃহস্পতিবার বাদ এশা দক্ষিণাঞ্চল প্রতিদিন কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবারের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। -খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।