সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক এস এম মনিরুজ্জামানের নানীর মৃত্যুতে কেইউজে’র শোক | চ্যানেল খুলনা

সাংবাদিক এস এম মনিরুজ্জামানের নানীর মৃত্যুতে কেইউজে’র শোক

খবর বিজ্ঞপ্তি:: খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ও আরটিভি’র খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান এর নানী জরিনা বেগম (১০২) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। গতকাল শনিবার দুপুর ১টায় গোপালগঞ্জ জেলার কুঠিবাড়ি শুকতাইল গ্রামের নিজ বাড়ীতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে মেয়েসহ অসখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। বিবৃতিদাতারা হলেন সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।