সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক আবু তৈয়ব মুন্সির নিঃশর্ত মুক্তি দাবী এমইউজের | চ্যানেল খুলনা

সাংবাদিক আবু তৈয়ব মুন্সির নিঃশর্ত মুক্তি দাবী এমইউজের

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা’র (এমইউজে) নেতৃবৃন্দ এক বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, এমইউজের সাবেক সভাপতি ও এনটিভির খুলনা ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক আবু তৈয়েব মুন্সির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছেন। বুধবার (২১ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দলকানা সাংবাদিকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পেশাদার সাংবাদিকদের সঠিক তথ্য উপাত্ত নিয়েও কাজ কঠিন হয়ে পড়েছে। দলীয় লেজুড়বৃত্তির কারণে পেশাদার সাংবাদিকরা হরহামেশা বিপদে পড়ছেন। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক আবু তৈয়ব মুন্সির নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবী করেন। মুক্তি না দিলে শিগগিরই কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। বিবৃতিদাতারা হলেন, ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামান, সদস্য মিজানুর রহমান মিলটন ও এম এ হাসান।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।