সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা প্রেসক্লাব | চ্যানেল খুলনা

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা প্রেসক্লাব

বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা প্রেসক্লাব ।
মঙ্গলবার দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় জেলার চার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২শ’ শতাধিক সাংবাদিক ।
উক্ত সমাবেশে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, হোসেন সিরাজ,শফিকুল ইসলাম শফিক, আবু বাসার আখন্দ,অলোক বোস,মোখলেছুর রহমান,রূপক আইচ,কাজী আশিক রহমান,শালিখা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সদ্দার ফারুক,মহম্মহপুর প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকেরা সকল রাজনৈতিক দলসহ অন্যান্য দলের সমর্থকদের হাতে নানা ভাবে হামলার শিকার হচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয় । এবং এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী জানান বক্তারা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।