সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সহকারীকে পরিচালকের থাপ্পড়, শাহরুখের সিনেমার শুটিং বন্ধ | চ্যানেল খুলনা

সহকারীকে পরিচালকের থাপ্পড়, শাহরুখের সিনেমার শুটিং বন্ধ

সিনেমার শুটিংয়ে নির্দেশনা না মানায় সহকারীকে থাপ্পড় মেরেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এর জেরে বন্ধ হয় শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’-এর শুটিং।

কিছুদিন আগে বলিউড সুপারস্টার শাহরুখ খান জানিয়েছেন, তিনি বড় পর্দায় ফিরছেন। এরপরই খবর আসে তার নতুন সিনেমা ‘পাঠান’র। জানা যায়, ঘোষণা ছাড়াই সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আর শুটিং চলাকালে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে পুরো ইউনিট।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুটিংয়ে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এক সহকারী পরিচালক সে নির্দেশনা মানেননি। বিষয়টি নিয়ে ওই সহকারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় তাকে থাপ্পড় মেরে বসেন সিদ্ধার্থ আনন্দ। এরপর ওইদিনের জন্য শুটিং বন্ধ করে দেন নির্মাতা। সেটের সবাই এমন ঘটনায় বেশ অবাক হয়েছেন বলেও জানানো হয়েছে।

তবে ঘটনার সময় শাহরুখ খান সেটে উপস্থিত ছিলেন কিনা তা জানানো হয়নি।

যশ রাজ ফিল্মসের ব্যানারে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’-এ অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে আনন্দ এল রায় পরিচালিত ‘জিরো’ সিনেমা ফ্লপ হওয়ার পর এখন পর্যন্ত আর কোন নতুন সিনেমার মুক্তি পায়নি শাহরুখের। নতুন সিনেমাটি দিয়ে আবারও ফিরছেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।