সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকার সব সময় জনগণের পাশে থাকতে চায় : আলি আসগার লবি | চ্যানেল খুলনা

সরকার সব সময় জনগণের পাশে থাকতে চায় : আলি আসগার লবি

খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে সব সময় থাকতে চান। দারিদ্র বিমোচনের সরকার আগামীতে নানা রকম বাস্তবমুখী কর্মসূচি হাতে নিচ্ছে। সকলকে মনে রাখতে হবে জনগণের ভাগ্য উন্নয়নই হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম নির্বাচনী ওয়াদা। সে লক্ষ্যেই তিনি তৃণমূল পর্যায় কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু করেছে। এছাড়া তিনি সমাজের বিত্তবানদের সাধারণ মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়ানোর আহŸান জানান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে ফুলতলা উপজেলা অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের জন্য দেয়া নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও চেয়ারম্যান শেখ আবুল বাশার, যুগ্ম আহবায়ক সেলিম সরদার, সাব্বির হোসেন রানা, মোঃ আলমগীর হোসেন, জুবাাইদা খান সুরভী, আহসানুল হোক লড্ডন প্রমুখ।

২৮০ জন্য দুস্থদের ওই মাঝে নগদ অর্থ বিতরনকালে আলি আসগার লবি এমপি আরো বলেন, আমি মানুষের কল্যাণে মানুষের পাশে আজীবন কাজ করে যেতে চাই। এই সাধারণ মানুষই হচ্ছে আমার সকল কর্ম প্রেরণার উৎস। জীবনের বাকিটা সময় আমি মানব কল্যাণে কাজ করে যেতে চাই।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুয়েট ও কুয়েট-৮৮ ক্লাবের মধ্যে এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধন

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।