সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারি কেবিএ কলেজে প্রতিষ্ঠাতা আ. মজিদ’র ১ম স্মরণ সভা | চ্যানেল খুলনা

সরকারি কেবিএ কলেজে প্রতিষ্ঠাতা আ. মজিদ’র ১ম স্মরণ সভা

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘদিনের অবৈতনিক সম্পাদক, সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর আলহাজ্জ মো. আব্দুল মজিদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলেজ রোভার গ্রুপ আয়োজিত উক্ত অনুষ্ঠানে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার গ্রুপ সম্পাদক ও জেলা রোভারের কোষাধ্যক্ষ  মো. আবু তালেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন। কলেজের সিনিয়র রোভার মেট মো. আব্দুল কাদের এর সঞ্চালনায়  শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক মো.মইনুদ্দিন খান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান,  হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক ও রোভার স্কাউটস লিডার মো. মনিরুজ্জামান (মহসিন) এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান এস. এম. ফিরোজ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান আলহাজ্জ মো. মনিরুল ইসলাম, বাংলা  বিভাগের প্রধান দৌলতুন্নেছা পারুল, প্রভাষক রোকনুজ্জামান, প্রভাষক আনোয়ার সিদ্দিকী, প্রভাষক রোকন উজ্জামান, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, প্রভাষক জি এম আসাদুজ্জামান,  প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রভাষক মো. আত্তাবুজ্জামান, রোভার ও গার্ল-ইন রোভার সদস্যবৃন্দ এবং কলেজ স্টাফবৃন্দ। অনুষ্ঠানের প্রথম দিকে হামদ্ পরিবেশ করেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী রোভার মাসুম বিল্লাহ ও নাতে রসুল পরিবেশন করেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী রোভার আসাদুল ইসলাম। বক্তাগণ- সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজর প্রতিষ্ঠাতা সহ বহুগুণে গুণান্বিত মরহুম আলহাজ্জ আব্দুল মজিদ এর আত্মার মাগফিরাত কামনা, তার সন্তানদের সুস্থতা ও মঙ্গল কামনা, জীবদ্দশায় সমাজে অবদান রেখে যাওয়া সবচেয়ে ভালো  কাজগুলোর প্রতি যার যার অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করা সহ কলেজ প্রতিষ্ঠাতার নামে একটি ভবনের নামকরণ করতে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।