সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক। তাই সরকারি কর্মচারীদের জনগণকে সব সময় হাসিমুখে সেবা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ সিভিল সার্ভিস বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মঞ্জুর হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, জনগণ সরকারের কাছে হয়রানি মুক্ত এবং মানসম্পন্ন সেবা প্রত্যাশা করে। জনগণকে যথাযথ সেবা দেওয়ার জন্যই সরকারি কর্মচারীরা নিয়োজিত। তাই, জনগণ যেন সেবা নিতে এসে কোনো ধরনের কষ্ট না পান, সেজন্য তাদের কে হাসিমুখে সেবা দিতে হবে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। এলক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।