সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারি কর্মচারীদের লেখা-ছবি, বন্ধু নিয়ে বিশেষ নির্দেশনা | চ্যানেল খুলনা

সরকারি কর্মচারীদের লেখা-ছবি, বন্ধু নিয়ে বিশেষ নির্দেশনা

চ্যানেল খুলনা ডেস্কঃ জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশ অনুযায়ী বন্ধু সিলেকশনেও সরকারি কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

‘সাংবাদিক অপুর স্ত্রীকে সবাই আশ্বাস দিচ্ছে কিন্তু কেউ সাহায্য করছে না’
নির্দেশনা অনুযায়ী ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না। জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করে পোস্ট দেওয়া যাবে না। লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য প্রকাশ করা যাবে না। জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় শেয়ার করা যাবে না।

২০১৫ সালে সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিভিন্ন সময় ওই নির্দেশনা পরিমার্জন করে সরকার।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।