সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সম্পর্ক হোক চকলেটের মতোই মিষ্টি | চ্যানেল খুলনা

সম্পর্ক হোক চকলেটের মতোই মিষ্টি

রোজ ডে, প্রপোজ ডে’র পর এবার চকলেট ডে। আজ ৯ ফেব্রুয়ারি চকলেট দিবস।

এ দিনটি ভ্যালেন্টাইন’স সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চকলেট যেমন অভিমান ভাঙতে পারে, তেমনই পারে দেওয়া-নেওয়ার সম্পর্কও আরও মধুর করতে।
ডার্ক চকলেট খেলে মন ভালো থাকে। কারণ, ডার্ক চকলেটে রয়েছে ফিনাইলইথাইল্যামিন (পিইএ) নামে এক ধরনের উপাদান। ঠিক একই রাসায়নিক উপাদান যখন মস্তিষ্কে নিঃসৃত হয় তখন মানুষ প্রেমে পড়ে। পিইএ উপাদানটিই মস্তিষ্কে এনডোরফিন হরমোন নিঃসৃত হতে সাহায্য করে। আর অ্যানডোরফিন অনুভূতি ও আনন্দকে উদ্দীপ্ত করে। ফলে ব্যক্তির সুখানুভূতি হয়।
‘চকলেট ডে’ উপলক্ষে আপনার প্রিয়জনকে চকলেট উপহার দিতে পারেন। প্রিয়জনকে আরেকটু বেশি খুশি করতে হার্ট শেপের কিছু চকলেট ঘরেই তৈরি করে নিন। খুব সহজ, জেনে নিন রেসিপি:

যা যা লাগছে
ডার্ক চকলেট ৪০০ গ্রাম, মাখন আধা কাপ, ফ্রেস ক্রিম এককাপ।

যেভাবে তৈরি করবেন
চুলায় হালকা আঁচে চকলেট ও মাখন গলিয়ে নিন
এবার চুলা থেকে নামিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন
হৃদয়ের আকারে চকলেট ট্রেতে ঢেলে একঘণ্টা ফ্রিজে রেখে সেট করে নিন আপনার ভালোবাসার মানুষটির জন্য লাভ চকলেট।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

লাইফস্টাইল আরও সংবাদ

গরমে আখের রস নাকি ডাবের পানি, কোনটি বেশি উপকারী?

কখন কলা খাওয়া সবচেয়ে ভালো? জেনে নিন সঠিক সময়

অতিরিক্ত কফি পান করছেন? জেনে নিন শরীরে কী প্রভাব ফেলতে পারে

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।