সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সাংবাদিক নজরুল : জয়যাত্রা পরিবার শোকাহত | চ্যানেল খুলনা

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সাংবাদিক নজরুল : জয়যাত্রা পরিবার শোকাহত

সাতক্ষীরা জেলার তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজের তালা প্রতিনিধি নজরুল ইসলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি….রাাজিউন)।
বুধবার (১১নভেম্বর) আনুমানিক সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮বছর । তিনি স্ত্রী ও ১পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
উল্লেখ্য, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভর্তি করা হয়। সাংবাদিক নজরুল ইসলাম বেশ কিছুদিন যাবত লিভারসহ হৃদরোগের ভুগছিলেন। এর আগে তিনি বেশ কিছুদিন যাবৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতিবেদনা সমবেদনা জানিয়েছেন জয়যাত্রা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হেলেনা জাহাঙ্গীর, নির্বাহী পরিচালক কে এম আসাদ, সিইওও বশির আহমেদ, খুলনা বিভাগীয় প্রধান বাকি তালুকদার, সিনিয়র ষ্টাফ রিপোর্টার হাবিব ওসমান, ষ্টাফ রিপোর্টার রাবিদ মাহমুদ চঞ্চল,বিশেষ প্রতিনিধি শেখ মনি,পিরোজপুর জেলা প্রতিনিধি আলী আকবর বাদল, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি দীপ্তিমান বাপ্পি, পাইকগাছা প্রতিনিধি আসাদুল ইসলাম আসাদ, সহ জয়যাত্রা টেলিভিশনে কর্মরত সকল সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।