সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সফর অবস্থায় সুন্নত নামাজ পড়তে হবে? | চ্যানেল খুলনা

সফর অবস্থায় সুন্নত নামাজ পড়তে হবে?

প্রশ্ন: সফরে ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলা কসর করবে, কিন্তু সুন্নত-বিতর নামাজগুলা কি পড়তে হবে নাকি ছেড়ে দিবে?

উত্তর: সফর অবস্থায় সুন্নত নামাজ পড়া-না পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম এবং সাহাবায়ে কেরামের (রা.) দুই ধরনের আমলই বর্ণিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় সুন্নত পড়ার কথা এসেছে। আবার কোনো কোনো বর্ণনায় সুন্নত না পড়ার কথাও এসেছে।

তবে ফজরের সুন্নতের ব্যাপারে এসেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ-অসুস্থ, মুসাফির-মুকিম কোনো অবস্থাতেই তা ছাড়তেন না। (মুসান্নাফ ইবনে আবী শাইবাহ- ৩৯৫০)

অতএব, ফজরের সুন্নত গুরুত্বের সঙ্গেই আদায় করবে। অন্যান্য সুন্নতের ক্ষেত্রে হুকুম হল, যাত্রাপথে তাড়াহুড়ো ও ব্যস্ততার সময় সুন্নত পড়বে না।

আর যদি যাত্রাপথে তাড়াহুড়ো ও ব্যস্ততা না থাকে এবং সুন্নত পড়ার অবকাশ থাকে তাহলে সম্ভব হলে পড়ে নিবে। আর গন্তব্যস্থলে নিরাপদে স্বাভাবিক অবস্থায় থাকলে সুন্নত পড়ে নেওয়াই উত্তম। এক্ষেত্রে সুন্নত ছাড়বে না।

https://channelkhulna.tv/

ইসলাম আরও সংবাদ

রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

বাংলাদেশে শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা

শারীরিক সক্ষমতা না থাকলে হজে নেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা

ইতেকাফের ফজিলত ও গুরুত্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।