সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সপ্তম দেড় শ রানের ইনিংস মুশফিকের, ৪০০ রানের মাইলফলক | চ্যানেল খুলনা

সপ্তম দেড় শ রানের ইনিংস মুশফিকের, ৪০০ রানের মাইলফলক

৯ রানের অপেক্ষায় থেকে মুশফিকুর রহিম গিয়েছিলেন মধ্যাহ্নভোজের বিরতিতে। লিটন দাস ফিফটি থেকে দাঁড়িয়ে ছিলেন ৬ রানের দূরত্বে। এদিকে বাংলাদেশের অপেক্ষাটা ছিল ১৭ রানের। তিনটি অপেক্ষাই মিটে গেল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে।

ক্যারিয়ারের সপ্তম দেড় শ রানের ইনিংসের দেখা পেয়ে গেলেন মুশফিক। ১৮তম ফিফটির দেখা পেয়ে গেছেন লিটনও। সঙ্গে সঙ্গে বাংলাদেশও ছুঁয়ে ফেলেছে ৪০০ রানের মাইলফলক।

মাইলফলকগুলো ছোঁয়া হয়েছে ১২ বলের এদিক ওদিকে। প্রথমে পালা ছিল মুশফিকের। থারিন্দু রত্নায়েকের বলে ফাইন লেগ দিয়ে চার মেরে ক্যারিয়ারে সপ্তম বারের মতো ১৫০ ছুঁয়ে ফেলেন মুশফিক।

সে ওভারের শেষ বলে লিটন দাস এক্সট্রা কভার অঞ্চল দিয়ে হাঁকান দারুণ এক চার। সে চারে চারশো রানের মাইলফলক ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

এক ওভার পর সেই থারিন্দুর বলে একটা রান নিয়ে ক্যারিয়ারের ১৮তম পঞ্চাশ রানের দেখা পেয়ে যান লিটন। ১১ ইনিংস পর এই প্রথম কোনো ফিফটির দেখা পেলেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।