সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ | চ্যানেল খুলনা

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শেষ হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২১ এপ্রিল)। ইসি জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর আগামী ২২ ও ২৩ এপ্রিল দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ২৯ এপ্রিল পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো নারী আসন লাভ করবে। সেই সমীকরণ অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পেতে যাচ্ছে।

নির্বাচন কর্মকর্তারা আভাস দিয়েছেন যে, জোটগুলো থেকে যদি অতিরিক্ত কোনো প্রার্থী না দেওয়া হয়, তবে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।এরইমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিএনপি জোট তাদের নির্ধারিত ৩৬ জনের নাম চূড়ান্ত করে দলীয় মনোনয়ন দিয়েছে। অন্যদিকে জামায়াত জোটও ইসি থেকে ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কোনো ধরনের আইনি জটিলতা বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নির্বাচন কমিশন থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী এরইমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী। শেষ দিনে বাকি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিসিবি নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় তামিম-ফাহিম-আসিফ রব্বানীরা

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

বিশ্বকাপ দেখাই চাকরি, বেতন ৬১ লাখ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।