সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান | চ্যানেল খুলনা

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

সংবিধানের প্রস্তাবনায় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অংশটি পঞ্চম সংশোধনীতে বাদ দেওয়া হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে সেটি পুনস্থাপন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণায় এ কথা বলেন তারেক রহমান।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগে পর্যন্ত শুরুতে (প্রস্তাবনা) ‘বিসমিল্লাহির-রাহমানির-রাহিম’ (দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে) এবং এর নিচে ‘মহান আল্লাহ্‌র উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’-ই যাবতীয় কার্যাবলীর ভিত্তি বলে উল্লেখ করা ছিল। সংবিধানের অনুচ্ছেদ ৮(১): রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’কে অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয়। তবে ১৯৭২ সালের মূল সংবিধানে এটি ছিল না, ১৯৭৯ সালে যোগ করা হয়।

মূলত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে যুক্ত করা হয়।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে।

এই সংশোধনীতে রাষ্ট্রের মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। মূলনীতি থেকে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দেওয়া হয়। এই সংশোধনীতে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। সেই সঙ্গে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান বিলুপ্তি করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।