সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবি | চ্যানেল খুলনা

শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবি

চ্যানেল খুলনা ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুলছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী শিক্ষক জিল্লুর রহমান ওরফে শামীমকে দ্রুত গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গফরগাঁও-ভালুকা সড়কে অবরোধ ও মানববন্ধন করে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে স্লোগান দেন।

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ২২ অক্টোবর গফরগাঁও থানায় মামলা দায়ের করলেও পুলিশ অদ্যাবধি আসামি গ্রেফতার করতে পারেনি। গত ২২ ও ২৩ অক্টোবর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমে দুইটি প্রতিবেদন প্রকাশিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এ ঘটনায় মামলা হলেও পুলিশ অপরাধীকে গ্রেফতার করছেন না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সালমা আক্তার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, আসামি এলাকা থেকে পালিয়েছে। তবে মোবাইল ট্যাকিং করে ধরার চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিদেশি পর্যটকদের হেনস্তা: অভিযুক্ত দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

বগুড়ায় নবজাতকের গলাকটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করা দুই তরুণী

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

জামিনের ৬ দিন পর কারামুক্ত হলেন ঢাকসুর সাবেক নেত্রী ইমি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।