সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা | চ্যানেল খুলনা

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে আবার পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সেখানে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই সড়কে বসে প্রতিবাদ জানাতে দেখা গেছে তাঁদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হবিগঞ্জের মিরপুর এলাকার আগেই তাঁদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। সেখানে গাড়ি থেকে নেমে তাঁরা সড়কে বসে পড়েন।

এর আগে শ্রীমঙ্গলে বাধার মুখে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্‌বিতণ্ডার পর বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন তাঁরা।

এর আগে ১৪৪ ধারা জারির মধ্যেই আজ বুধবার বেলা ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ আরও অনেকে।

পরে শ্রীমঙ্গল শহর থেকে হবিগঞ্জে যাওয়ার পথে চা-কন্যা ভাস্কর্য এলাকায় শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের গাড়িবহর আটকে দেয়। এ সময় সড়কের দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।