সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রীপুরে র‍্যাব অবরুদ্ধের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

শ্রীপুরে র‍্যাব অবরুদ্ধের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে যাওয়া র‍্যাবের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি যুবদলের নেতা মো. এমদাদ প্রধানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার রাতে উপজেলার ভাংনাহাটি গ্রামে মেয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে র‍্যাব-১। পরে তাঁকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। আজ শনিবার দুপুরে এমদাদকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার এমদাদ উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মো. হাসমত আলীর ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার এমদাদ র‍্যাবের ওপর হামলা করে আসামি ছিনতাই মামলার অভিযুক্ত আসামি। গতকাল শুক্রবার রাতে র‍্যাব তাঁকে আটক করে থানায় হস্তান্তর করে। আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

৭ সেপ্টেম্বর বিকেলে বরমী গ্রামের একটি অটোরিকশা গেরেজে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোশারফ নামের এক ব্যক্তিকে আটক করে র‍্যাব-১। এ সময় র‍্যাবের ওপর হামলা করে মোশারফকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টা পর সেনাবাহিনী এসে অবরুদ্ধ র‍্যাব সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় র‍্যাব-১-এর ওয়ারেন্ট কর্মকর্তা মো. জাফর ইকবাল বাদী হয়ে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে দুটি মামলা করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।