সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন কাউখালীর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হিরন | চ্যানেল খুলনা

শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন কাউখালীর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হিরন

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কাউখালী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান হিরন (৬৬) ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। মৃত্যু কালে তিনি ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কাউখালীর সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান হিরন। আজ বুধবার সকাল ৯টায় কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা ও তার গ্রামের বাড়ি কেউন্দিয়া হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
এছাড়া তাকে মুক্তিযোদ্ধা এবং সরকারের পক্ষ থেকে স্যালুট ও গার্ড অব অনার দেয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, ওসি মো. নজরুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন থানা পুলিশের একটি চৌকস দল।
তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।