সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের একটি শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি খুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, খুলি চুরির ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে গত ১৫ এপ্রিল বিকেলে ওই তিনজনের নামে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধূলসুরা ইউনিয়নের বাবুরহাটি এলাকার সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১), প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২) এবং একই ইউনিয়নের বোয়ালি এলাকার নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪)।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, উপজেলার ধূলসুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মহাশ্মশান থেকে গত ১৪ এপ্রিল দিবাগত রাতে খুলি চুরির ঘটনা ঘটে। পরে বুধবার মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে সেদিন সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে একটি মাথার খুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৭ ও ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বগুড়ায় নবজাতকের গলাকটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করা দুই তরুণী

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

জামিনের ৬ দিন পর কারামুক্ত হলেন ঢাকসুর সাবেক নেত্রী ইমি

গ্রেপ্তারের পর ধর্ষণের কথা অস্বীকার সেই মাদ্রাসাশিক্ষকের: র‍্যাব

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।