সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শোক দিবসে কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশে বাধা | চ্যানেল খুলনা

শোক দিবসে কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশে বাধা

বঙ্গবীর কাদের সিদ্দিকী। ফাইল ছবি

বঙ্গবীর কাদের সিদ্দিকী। ফাইল ছবি

চ্যানেল খুলনা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমকে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে গেলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গতিরোধ করেন এবং প্রায় আধা ঘণ্টা দাঁড় করিয়ে রেখে বলেন, “Male are not allowed, Only family members are allowed এরপর বঙ্গবীর সেখান থেকে ফিরে আসেন।

বৃহস্পতিবার কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ দিকে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর দিনে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু হত্যার একমাত্র প্রতিবাদকারী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমকে প্রবেশ করতে না দেয়ায় নিন্দা জানিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ।

এ ঘটনায় দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ধানমণ্ডির বাড়ি শুধু আমাদের নয়, ওই বাড়ি আপনারও। বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা বঙ্গবীরকে এ কথা বলার পর থেকে বেশ কয়েক বছর ধরেই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম ১৫ আগস্ট বিকালে বঙ্গবন্ধু ভবনে যান।

তিনি বলেন, সেখানে আসরের নামাজ আদায় করে বঙ্গবন্ধুকে হত্যার স্থানের কাছে কিছুক্ষণ অবস্থান করেন।

হাবিবুর রহমান বলেন, গত বছরও বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে গেলে প্রথমে বঙ্গবীরকে ফিরিয়ে দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তাকে প্রবেশ করতে দেয়া হয়।

তিনি বলেন, একদিকে সরকার মুজিববর্ষ ঘোষণার মাধ্যমে দল-মত নির্বিশেষে বঙ্গবন্ধুকে যথাযথ মর্যাদা দেয়ার আহ্বান জানায়, অন্যদিকে তার হত্যার একমাত্র সশস্ত্র প্রতিবাদ করে ১৬ বছর যিনি নির্বাসনে ছিলেন সেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো মানুষকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশে বাধা দেয়।

তিনি আরও বলেন, সরকারের এমন আচরণে প্রতীয়মান হয় যে, সরকারেরই একটা অংশ বঙ্গবন্ধুকে সরকারি বা দলীয় সম্পদ হিসেবে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, যা কোনো দেশপ্রেমিক মানুষের কাম্য নয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি

নির্বাচনে ফলাফল যা-ই হোক মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।