সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেষ ম্যাচেও ব্রেক থ্রু মোস্তাফিজের | চ্যানেল খুলনা

শেষ ম্যাচেও ব্রেক থ্রু মোস্তাফিজের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তিন খেলায়ই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দিলেন মোস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচে ৯ রানে ক্যারিবীয় ওপেনিং জুটি ভাঙেন মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে সেই সুনীল অ্যামব্রিসকে আউট করে ১০ রানে উইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এ পেসার।

সোমবার সিরিজের শেষ ম্যাচেও টাইগারদের ব্রেক থ্রু উপহার দেন মোস্তাফিজ। দলীয় ৭ রানে আগের দুই ম্যাচে সুনীল অ্যামব্রিসকে আউট করে ব্রেক থ্রু দেয়া এ পেসার এদিন ফেরান কেজর্ন ওটলিকে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের করা ২৯৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ৩০ রানে উইন্ডিজ শিবিরে ফের আঘাত হানেন কাটার মাস্টার। তার দ্বিতীয় শিকারে পরিনত হন সুনীল অ্যামব্রিস। আগের ম্যাচে মোস্তাফিজের শিকারে পরিনত হওয়ার আগে ৭ ও ৬ রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন ১৩ রানে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।