সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হেলাল এমপির রোগমুক্তি কামনায় কয়রা উপজেলা আ’লীগের দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

শেখ হেলাল এমপির রোগমুক্তি কামনায় কয়রা উপজেলা আ’লীগের দোয়া মাহফিল

কয়রা প্রতিনিধিঃ খুলনার দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি মহোদায়ের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদারের সঞ্চালনায় বক্তব্য
রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ফজলুল হক, বাবু খগেন্দনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, প্রচার সম্পাদক সাংবাদিক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, কোষাধাক্য
ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক সুজিৎ রায়,চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আ’লীগ নেতা আঃ সামাদ গাজী, খায়রুল আলম, নির্মল চক্রবর্তী, ওলামালীগ নেতা মাওঃ মাকসুদুর রহমান, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজল, রবিন, আল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হেলাল উদ্দীন এমপি এবং তাঁর মাতা রিজিয়া নাসের, শেখ পরিবারের সকলের সহ স্থানীয় সাংসদ আলহাজ্জ মোঃ আকতারুজ্জামান বাবু এমপির বাবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।