সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ | চ্যানেল খুলনা

শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ

ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচন কমিশন গঠন ইস্যুতে সোমবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে যাচ্ছে দেশের প্রবীণ রাজনৈতিক দল আওয়ামী লীগ।

সোমবার বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির ওই সংলাপে অংশ নেবেন দলের ১০ সদস্য।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৪টায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

মিরপুরে বিক্ষোভের মধ্যে পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের দাবি রাশেদ খানের

‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ : তাসনিম জারা

স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন, আইনশৃঙ্খলার খবর নেই: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।