সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পিরোজপুরে ছাত্রলীগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পিরোজপুরে ছাত্রলীগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্ম দিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পিরোজপুর সদর উপজেলাকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মঠবাড়িয়া উপজেলা।
ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগে সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক (স্বপন), সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মাওলা নকিব সহ সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতারা।
এ সময় পুরস্কার হিসেবে চ্যম্পিয়ান দলকে ৫০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২৫ হাজার টাকার প্রাইজমানি ও বিজয়ী ট্রফি প্রদান করা হয়। গত ৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্ম দিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।