সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময়ই মৃত্যু হয় অভিনেতা সোহেল খানের | চ্যানেল খুলনা

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময়ই মৃত্যু হয় অভিনেতা সোহেল খানের

অভিনেতা সোহেল খানের মৃত্যুর আগমুহূর্তের ঘটনা জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বগুড়ার একটি হোটেলে একসঙ্গে সিনেমার শুটিংয়ে ছিলেন তাঁরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় হোটেলকক্ষ থেকে বের হয়েই মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনার বর্ণনা দেন শাহরিয়ার নাজিম জয়। তিনি জানান, বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন তাঁরা।

জয়ের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পোশাক হিসেবে পরেছিলেন সাদা শার্ট ও সাদা প্যান্ট। গাড়ি নিচে অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশন বয়ের সঙ্গে কক্ষ থেকে বের হওয়ার মুহূর্তেই মাটিতে পড়ে যান তিনি। পরে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

ঘটনার বর্ণনা দিয়ে জয় লেখেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়লেন সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল।’

পোস্টের শেষাংশে সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করে জয় লেখেন, ‘প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

উল্লেখ্য, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে মিথিলার বদলে প্রভা

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও মাতৃভূমির গল্প শোনালেন মাহি

পাভেলের বিরুদ্ধে দুই দিন শুটিংয়ে অনুপস্থিতির অভিযোগ, ক্ষতি ১৯ লাখ টাকা

‘রইদ’-এর জন্য আন্তর্জাতিক পুরস্কার জিতলেন নাজিফা তুষি

নির্জন জায়গায় নিয়ে চুম্বনের প্রস্তাব, পরিচালকের আচরণে আতঙ্কিত দেবিনা

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বলে, কড়া জবাব দিলেন অপু বিশ্বাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।