সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিশু সন্তানকে গলাকেটে হত্যাচেষ্টায় বাবা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

শিশু সন্তানকে গলাকেটে হত্যাচেষ্টায় বাবা গ্রেপ্তার

চ্যানেল খুলনা ডেস্কঃগাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই বছরের সন্তানকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগে বাবা রাজু মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর নাম কাওসার (২)। রবিবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার রাজু মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। সে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মহর আলীর ভাড়া বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে ভাড়া বাসায় ঘাতক বাবা রাজু মিয়া তার দুই বছরের শিশু সন্তান কাওসারকে তাঁরকাটার (কাটার) দিয়ে গলার বেশির ভাগ অংশ কেটে ফেলে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মাওনা আলহেরা হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। পরে এলাকাবাসী ঘাতক বাবাকে আটক করে পুলিশে দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাবাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।