সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিশুশ্রম থেকে ফিরে আসা শিশুপরিবারের মধ্যে ব্যবসাসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

শিশুশ্রম থেকে ফিরে আসা শিশুপরিবারের মধ্যে ব্যবসাসামগ্রী বিতরণ

খুলনার রূপসার চর এলকায় শিশুশ্রম থেকে ফিরে আসা শিশুদের পরিবারের আয় বৃদ্ধির জন্য ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ জীবনের জন্য প্রকল্পের আওতায় বিভিন্ন ধরণের কাপড় ও মুদিসামগ্রী বিতরণ করে।
খুলনা কারিতাসের সম্মেলনকক্ষে আজ (মঙ্গলবার) বিকেলে ব্যবসার জন্য শিশুর মায়েদের মাঝে কাপড়সহ মুদিসামগ্রী বিতরণ করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। এসময় তিনি বলেন, দেশে শিশুশ্রম নিরসনে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা রকম কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশে শিশুশ্রম বড় ধরণে একটা বাধা। তাই ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের এ ধরণের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
অনুষ্ঠানে শিশুশ্রম থেকে ফিরে আসা ২৬ শিশু পরিবারের মায়েদের মাঝে ব্যবসা করার জন্য শাড়ি, লুঙ্গি, ভয়েল কাপড়সহ ছয় ধরণের কাপড় ও মুদিসামগ্রী বিতরণ করা হয়। এসময় জীবনের জন্য প্রকল্পের প্রজেক্ট অফিসার মিলি সরকার ও আবেদা সুলতানা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।