সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি | চ্যানেল খুলনা

শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি

মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে ওই চারজনকে পুলিশে দেয় তারা। রোববার ভোরে উপজেলার পাচ্চর গোলচত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে।

গণপিটুনির শিকাররা হলেন- সোহরাব মীর, মেহেদী মীর, বশির শেখ ও রাজু শেখ।

পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার ভোরে পাচ্চর গোলচত্ত্বর এলাকায় অ্যাম্বুলেন্সে করে ডাকাতদল এসেছে এমন খবর পায় স্থানীয়রা। পরে এলাকাবাসী একত্রিত হয়ে একটি অ্যাম্বুলেন্সের গতিরোধ করে এটি ঘিরে ধরে। পরে অ্যাম্বুলেন্সে থাকা চারজনকে মারধরা করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে হেফাজতে নেয়। পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাদের থানা নিয়ে যায় পুলিশ।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ‘সন্দেহভাজন চার ডাকাতকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

খুলনার তিনজন পটুয়াখালীর ব্যাংকে ছিনতাই চেষ্টায় আটক

চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।