সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩ | চ্যানেল খুলনা

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

চ্যানেল খুলনা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন অস্ত্র বহনকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সীমান্তের ১৭৯ নম্বর পিলার থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে জমিনপুর নামক স্থানে অভিযানটি চালানো হয়।

আটকরা হলেন- জমিনপুর গ্রামের মো. তৈমুরের ছেলে মো. সুজন(২৫), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে সেনারুল ইসলাম(২৩) ও মৃত মজলুর ছেলে মো. সেলিম(২৫)। পলাতকরা হলেন- ওই গ্রামেরই নজরুল ইসলামের ছেলে মো. হারুন, এরফান আলীর দুই ছেলে মো. আবু(৩৫) ও মো. বাবু (৩০) এবং তজনু মিয়ার ছেলে মো. সেলিম(৩২)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯’ বিজিবি ব্যাটালিয়নের (রহনপুর) প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান অভিযানটি নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যাটালিয়ন সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল পরিচালিত ওই অভিযানে ২টি ওয়ান শ্যুাটার গান, ১ রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র বহনকারী আটক হয়। এ সময় অপর চারজন পালিয়ে যায়।

এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।