সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না : গণশিক্ষা প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না : গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বাইরে বা প্রধান গেটসংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা জটলা না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
আজ রবিবার মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা আনন্দিত। তারা শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানে অংশ নিয়েছে। নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে, মাস্ক পড়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষও তাদের হ্যান্ড থার্মাল দিয়ে তাপমাত্রা মেপে দেখছেন। মনে হচ্ছে, সেই পুরনো পরিবেশ ফিরে এসেছে।’
তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের মনিটরিং টিম কাজ করছে। তা ছাড়া শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কারের জন্য। তবে করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই অভিভাবকদের বলব, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না। শিক্ষার্থীরা যেমন শারীরিক দূরুত্ব মানছে, আপনারাও সেটা মেনে চলুন।’

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।