সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতিবাচক পরিকল্পনার দাবি নাগরিক ছাত্র ঐক্যের | চ্যানেল খুলনা

শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতিবাচক পরিকল্পনার দাবি নাগরিক ছাত্র ঐক্যের

নাগরিক ছাত্র ঐক্যর কেন্দ্রীয় সভাপতি মো. তরিকুল ইসলাম বলেছেন, শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতিবাচক পদক্ষেপ প্রয়োজন। সেই সাথে শিক্ষানীতি প্রনয়ণ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত করার জন্য উদ্যোগ নিতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে নাগরিক ছাত্র ঐক্যের খুলান জেলা ও নগর কমিটি গঠন উপলক্ষে এক সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথি অবিলম্বে প্রথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল স্তরের পাঠ্যপুস্তক সরবারহের দাবি করেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্র ঐক্যর কেন্দ্রীয় সদস্য সচিব আলিফ। বিশেষ বক্তা কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক তানভীর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা ও নগর সমন্বয়ক নুরুল ইসলাম শান্ত। বক্তৃতা করেন নাগরিক ঐক্যর খুলনা নগর শাখার সভাপতি এডভোকেট ড: মো: জাকির হোসেন, জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, নগর শাখার সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান।

সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেএসডি নেতা স. ম রেজাউল করিমের স্ত্রীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে নবীন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল অটোমেশন সেবা চালু

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।